প্রচারে টেক্কা তৃণমূল প্রাথীদের - The News Lion

প্রচারে টেক্কা তৃণমূল প্রাথীদের

 


দি নিউজ লায়নঃ      বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর তৃণমূল কংগ্রেস হাওড়া গ্রামীণ জেলায় তাদের প্রার্থী তালিকা প্রকাশ করলেও এখনো পর্যন্ত বিরোধীরা সব আসনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। বিশেষ করে বিজেপি এখনো পর্যন্ত হাওড়া গ্রামীণ জেলায় একটি আসনেও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। তবে তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করার পরের দিন থেকেই কোমর বেঁধে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল প্রার্থীরা।


শুক্রবার সকালে প্রথম উলুবেড়িয়ায় আসেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিদেশ বসু। এদিন তিনি দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করার পাশাপাশি নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করেন। পরে বিকালে উলুবেড়িয়ায় মৌন মিছিলে অংশ নেন বিদেশ বসু। এরিন বিদেশ বসুর সঙ্গে মিছিলে পা মেলান উলুবেড়িয়া পৌরসভার প্রসাশক অভয় দাস সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা।


অন্যদিকে এদিন বিকেলে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার বিরশিবপুর স্টেশন সংলগ্ন এলাকায় প্রচার সারলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী পুলক রায়। এদিন তিনি পায়ে হেঁটে এলাকায় জনসংযোগ করার পাশাপাশি রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। অপরদিকে এদিন আমতা বিধানসভায় দলীয় প্রচার সারলেন তৃণমূল প্রার্থী সুকান্ত পাল। এদিন মহিলা ঢাকিদের নিয়ে প্রচার সারেন সুকান্ত পাল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.